নতুন বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড আনছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট

আপডেট : ২০ মার্চ ২০২১, ২২:২০

শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড নিয়ে আসছে নতুন একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড, শান্তা ফিক্সড ইনকাম ফান্ড। এই ফান্ডটির ট্রাস্ট ডিড স্বাক্ষর করেছে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডের স্পন্সর ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে থাকবে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এবং ট্রাস্টি হিসেবে থাকবে বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি)। সম্প্রতি বিজিআইসি কার্যালয়ে ট্রাস্ট ডিড সংক্রান্ত এ চুক্তি সই করে প্রতিষ্ঠান দুটি। এতে বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দিন চৌধুরী এবং শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ এমরান হাসান চুক্তিতে সই করেন। বে-মেয়াদি এ ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি টাকা এবং এর মধ্যে স্পন্সর প্রদান করবে ১ কোটি টাকা। —প্রেস বিজ্ঞপ্তি