পশ্চিমবঙ্গে ‘নির্মমতার পাঠশালা’ চলছে উন্নয়নের পথে বাধা মমতা :মোদি

আপডেট : ২০ মার্চ ২০২১, ২৩:০৪

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে তুমুল বাগ্যুদ্ধ চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল শনিবার পশ্চিমবঙ্গের খড়গপুরে অভিযোগ করে বলেছেন, পশ্চিমবঙ্গে ‘নির্মমতার পাঠশালা’ চলছে। এখানে উন্নয়নের পথে দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছেন দিদি (?মমতা ব্যানার্জি)। অন্যদিকে হলদিয়ায় মমতা ব্যানার্জি বলেছেন, আমি ঘরে বসে থাকলে বহিরাগতরা আপনার ঘর লুট করবে। দখল করে নিয়ে তাড়িয়ে দেবে। নরেন্দ্র মোদি মমতা ব্যানার্জির ভাতিজার উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, ?পশ্চিমবঙ্গে ‘?ভাইপো উইন্ডো’? চলছে। পশ্চিমবঙ্গের মানুষ         মমতাকে বিশ্বাস করেছিলেন। তিনি সেই স্বপ্ন চুরমার করে দিয়েছেন। লুটতরাজের সরকার চালিয়ে গেছেন।? তিনি বলেন, ?দিদির দল নির্মমতার পাঠশালা। সেই পাঠশালার সিলেবাস তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট। দিদির পাঠশালায় উত্পীড়ন এবং অরাজকতার প্রশিক্ষণ দেওয়া হয়।? মোদি বলেন, ভারতের অন্য রাজ্যে উন্নয়নের জন্য ‘সিঙ্গল উইন্ডো’ ব্যবস্থা চালু আছে। আর পশ্চিমবঙ্গে ‘সিঙ্গল উইন্ডো’ হলো ‘ভাইপো উইন্ডো’। বিজেপি ক্ষমতায় এলে এর বিচার হবে। আইনের শাসন প্রতিষ্ঠা হবে।? পাশাপাশি তিনি এদিন পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রশংসা করে বলেন, তার মতো নেতা পাওয়া গর্বের বিষয়। তার এই প্রশংসায় পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী পদ প্রার্থী হিসেবে দিলীপ ঘোষের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ নরেন্দ্র মোদি সচরাচর কারোর প্রশংসা করেন না। একই সঙ্গে ?পশ্চিমবঙ্গে বিজেপির ‘?মুখ’? কে তাও সম্ভবত স্পষ্ট করলেন।

এদিকে মমতা ব্যানার্জি বলেন, ?আঘাতের কারণে তিনি পা ফেলতে পারছেন না। কিন্তু ঘরে বসে থাকলে বিজেপি আপনাদের সব ঘরবাড়ি লুট করে নেবে। তাই পায়ে ব্যান্ডেজ নিয়ে, হুইল চেয়ারে বসে তিনি বিভিন্ন জনসভায় যাচ্ছেন।? শুভেন্দু অধিকারির উদ্দেশ্যে তিনি বলেন, ?গাদ্দার চলে গেছে। আমি বেঁচে গেছি। তৃণমূলে যারা তোলাবাজ ছিল, এখন সব বিজেপি-তে গিয়ে ভিড়েছে। জেল, হাজত থেকে বাঁচতেই গেছে।