মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থীকে (১৭) ধর্ষণের পর হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
আজ রবিবার (২১ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিলো। কিন্তু তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পুলিশ পরিদর্শক আ ফ ম আসাদুজ্জামান প্রতিবেদন জমা না দিয়ে সময়ের আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ধার্য করেন।
এর আগে চলতি মাসের ২ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। ওইদিনও সময় চেয়ে আবেদন করলে ২১ মার্চ দিন ধার্য করেছিলেন বিচারক বেগম ইয়াসমিন আরা।
আদালতে কলাবাগান থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ৭ জানুয়ারি মাস্টারমাইন্ড স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় আনোয়ার খান মডার্ন হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ইফতেখার ফারদিন দিহানকে (১৮) একমাত্র আসামি করে ওই মেয়ের বাবা ধর্ষণ ও হত্যার মামলা করেন।
ইত্তেফাক/কেকে
