গত ৮ মার্চ স্ত্রীসহ করোনা ভাইরাসে আক্রান্ত হন দেশবরেণ্য চলচ্চিত্র পরিচালক-অভিনেতা কাজী হায়াৎ। হাসপাতালে ভর্তি করানোর পর তার অবস্থার কিছুটা অবনতি ঘটে। বাবা-মা করোনা আক্রান্ত শুনে ১৭ মার্চ যুক্তরাষ্ট্র থেকে দেশে ছুটে এসেছেন চিত্রনায়ক কাজী মারুফ। এসেই তিনি হাসপাতালে যান এবং সার্বক্ষণিক তাদের দেখভাল করছেন।
কাজী মারুফ বলেন, বাবার শারীরিক অবস্থা এই ভালো, এই খারাপ। আজকে ওনার শরীরটা বেশি খারাপ। অক্সিজেন ২০ লিটার লাগছে। আগে এর চেয়ে কম লেগেছিল। মেডিসিনও চলছে। এখনো তিনি সাধারণ বেডে আছেন, আইসিইউর প্রয়োজন হয়নি। দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাইছি, তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
তিনি আরো জানান, তার মা-ও করোনা আক্রান্ত, কিন্তু এখন ভালো আছেন। তিনিও হাসপাতালে রয়েছেন।
গত ১০ মার্চ কাজী হায়াত স্ত্রীসহ করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান। এরপর ১৫ মার্চ তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
ইত্তেফাক/বিএএফ
