আমীরুল ইসলাম
সপ্তডিঙা
প্রচ্ছদ: ধ্রুব এষ। মূল্য: ১০০০ টাকা
আমাদের শিশুসাহিত্যের সব্যসাচী লেখক আমীরুল ইসলামের সুবিশাল গ্রন্থ। চারটি পর্বে বিন্যস্ত এই বইয়ের প্রথম পর্বে রয়েছে শিশুসাহিত্য নিয়ে লেখকের নিজস্ব ভাবনা; দ্বিতীয় পর্বে প্রিয় শিশুসাহিত্যের বই নিয়ে ব্যক্তিগত রচনার ঢঙে লেখা পর্যালোচনা; তৃতীয় পর্ব ‘প্রীতিময় স্মৃতিলেখা’ আমাদের দেশের প্রণিধানযোগ্য শিশুসাহিত্যকদের সঙ্গে তাঁর সাহচর্যের ইতিবৃত্ত নিয়ে এবং চতুর্থ পর্বে লেখক পর্যালোচনা করেছেন ছোটদের সাম্প্রতিক কিছু বই সম্পর্কে।
এই বইয়ের ভূমিকা লিখেছেন শিশুসাহিত্যের নিবিড় গবেষক আহমাদ মাযহার। বইটি সম্পর্কে তাঁর সারকথা—‘দীর্ঘ চল্লিশ বছরের পারিবারিক, পারি-পার্শ্বিক, কর্মকেন্দ্রিক বিচরণ ও পঠনপাঠন অভিজ্ঞতার নির্যাস আমীরুল ইসলামের ‘শিশুসাহিত্যের আলোছায়া’ বইটি। এই বইয়ে যেমন পাওয়া যাবে দীর্ঘ শিশুসাহিত্যচর্চার আলোকে লেখকের ব্যক্তিক অনুভব, নিজস্ব নন্দনভাবনা, সমাজ-ইতিহাসের উপলব্ধি তেমনি পাওয়া যাবে জ্ঞানজগতে তাঁর বিচিত্রবিহারী সত্তার পরিচয়।’
