বিনোদন রিপোর্ট
তারকাদের জনপ্রিয়তা স্বাভাবিক। কিন্তু কারো কারো ক্রেজি দর্শক থাকে, যা অকল্পনীয়। তেমনই এক সুপারস্টার শাকিব খান। সম্প্রতি নারায়নগঞ্জে একঝাঁক তারকা নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে শাকিব খানকে দেখতে বিভিন্ন জেলা থেকেও দর্শকরা আসেন। সেখানে মাইক্রোফোন হাতে নিয়ে শাকিব রীতিমতো গাওয়া শুরু করলেন, ‘কী জাদু করেছো, বলো না। ঘরে আর থাকা যে হলো না।’ এত তার সহশিল্পী হিসেবে ছিলেন লুইপা। উল্লেখ্য, কিং খান শাকিব একাধিক স্টেজে এই গানটি গেয়ে থাকেন। দর্শক কৌতুহলও থাকে ব্যাপক। গতবছর পশ্চিমবঙ্গের একটি অনুষ্ঠানে এই গানটি গেয়ে দীর্ঘক্ষণ মাতিয়ে রাখেন তিনি। শাকিব বলেন, ‘দর্শকই আমার প্রাণশক্তি। তাদের জন্যই আমার সব। তাই তাদের সামনে কখনো ক্লান্তি লাগে না।’
উল্লেখ্য, শাকিব খানের ‘অন্তরাত্মা’ ছবিটির কাজ চলছে বর্তমানে, যা ঈদে মুক্তি পাবে।
