মিথিলা ও নওশাবার ‘অমানুষ’

আপডেট : ২১ মার্চ ২০২১, ২০:২২

বিনোদন রিপোর্ট

 

অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ নামের একটি সিনেমায় নায়িকা হয়ে অভিনয় করবেন রাফিয়াথ রশিদ মিথিলা। প্রথমবার চলচ্চিত্রের নায়িকা হিসেবে আসছেন তিনি। ছবিতে তার বিপরীতে থাকছেন নিরব। এতে আরো অভিনয় করবেন রাশেদ মামুন অপু ও নওশাবা। শনিবার ‘অমানুষ’ সিনেমায় মিথিলা চুক্তিবদ্ধ হয়েছেন এটি নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন। নওশাবা বলেন, ‘ছবির গল্পটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। এমন গল্পে প্রথমবার অভিনয় করবো। মিথিলা আমার ভীষণ প্রিয় একজন শিল্পী। একসঙ্গে দারুণ কিছু হবে আশা করছি।’

পরিচালক অনন্য মামুন বলেন, ‘আমার এই ছবিটি ওয়েব ফিল্ম নয়। অমানুষ সিনেমা হলে মুক্তি দেওয়া হবে। আসছে ২৪ মার্চ থেকে ঢাকায় থিলারধর্মী অমানুষ ছবির শুটিং শুরু হবে।’ এছাড়া এপ্রিলে বান্দরবানসহ বিভিন্ন লোকেশন শুটিং করবো ছবিটির পরিচলক জানিয়েছেন।