ডিপিডিসির ভ্রাম্যমাণ বিদ্যুেসবা

আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:০৯

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ বিদ্যুেসবা দিচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। রাজধানীর ৩৬টি জোনে ট্রাকে করে ভ্রাম্যমাণ এ সেবা দেওয়া হচ্ছে। রবিবার রাজধানীর সাতমসজিদ এনওসিএস নর্থ-এর আওতাধীন লালমাটিয়া নিউ কলোনি মাঠ, লালবাগ এনওসিএস সেন্ট্রাল-এর আওতাধীন সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ ও কাজলা এনওসিএস সাউথ-এর আওতাধীন মাতুয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয়ে ডিপিডিসি ভ্রাম্যমাণ সেবা দিয়েছে। এ প্রসঙ্গে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষ উপলক্ষ্যে ভ্রাম্যমাণ এ সেবা দেওয়া হচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি