ভাঙাচোরা সড়কে জনদুর্ভোগ

আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:১১

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ২ নম্বর গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর-পাঁচগাছিয়া সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। শুষ্ক মৌসুমে ধুলো খেলায় মাতে। সড়কের দুর্দশার জন্য ঘটছে নানা দুর্ঘটনা। আশেপাশে উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কটিতে তার বিন্দুমাত্র লাগেনি। তাই যাতায়াতে দুর্ভোগ জনগণের নিত্যসঙ্গী। জনদুর্ভোগ ঘোচাতে এই সড়ক আশু সংস্কারের জন্য যথাযথ কতৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

মো. মহিউদ্দিন প্রধান

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ,

ঢাকা কলেজ