পরিবেশদূষণের অন্যতম একটি কারণ হচ্ছে পলিথিনের ব্যবহার। জনগণ ইচ্ছামতো পলিথিন ব্যবহার করছে। এর কারণ হচ্ছে আইনের যথাযথ প্রয়োগ নেই। উদ্বেগজনক হারে বাড়ছে পলিথিনের ব্যবহার। মাঝে মধ্যে পরিবেশদূষণের দায়ে কলকারখানাকে জরিমানা করা হলেও প্রশাসনের ভূমিকা চোখে পড়ার মতো নয়। বিশেষজ্ঞদের মতে, পলিথিন দ্বারা যেভাবে পরিবেশদূষণ হচ্ছে এর প্রতিরোধকল্পে দেশের প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ ও জনসচেতনতা প্রয়োজন। বর্তমানে পলিথিনের কাঁচা মাল দিয়ে এক ধরনের টিস্যু পলিথিন উত্পাদন করা হচ্ছে। বুয়েটের পরীক্ষায় দেখা গেছে এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে আমাদের দেশে পলিথিন ব্যাগ ও নতুন টিস্যু পলিথিন ব্যবহার নিয়ন্ত্রণের মধ্যে থাকে।
সাখাওয়াত হোসেন
তাড়াইল, কিশোরগঞ্জ
