কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
পরিষ্কার পরিচ্ছন্নতার নামে আগুন লাগিয়ে জীববৈচিত্র্য ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য। রবিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন করেন তারা। এ সময় বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধনে বলেন, পরিবেশ ও মানুষের মধ্যে রিসাইক্লিং সম্পর্ক রয়েছে। মানুষ ও প্রাণীর উচ্ছিষ্ট খেয়ে কীটপতঙ্গরা বেঁচে থাকে। কিন্তু এভাবে বিশ্ববিদ্যালয়ের পাহাড়গুলোতে আগুন লাগার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রশাসনের দায়িত্ব ক্যাম্পাসের জীববৈচিত্র্য ও সৌন্দর্য রক্ষা করা। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করব যেন তারা এমন কাজ থেকে বিরত থাকে।
