কালিয়া (নড়াইল) সংবাদদাতা
কালিয়ায় নলকূপের কাছে ছোট ডোবায় পড়ে ইশা খানম (২) নামে শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ঐ গ্রামের মো. হামিদ মোল্লার মেয়ে। বিষয়টি নিশ্চিত করে নড়াগাতি থানার ওসি রোখসানা খাতুন জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
