ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
ফুলবাড়ীতে রবিবার সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ফুলবাড়ী রেল স্টেশনের দক্ষিণ প্রান্তের বারোকোনা নামক স্থানের ৩৫০/৩-৪ পিলারের মধ্যখানে ঘটে। পার্বতীপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্ল্যাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অমল চন্দ্র রায় নামের এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে জেলা সদর উপজেলার সোনারায় ইউনিয়নের খয়রাত নগর রেলস্টেশনের অদূরে জাকিরগঞ্জ সড়কের অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস জানান, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
