শিক্ষা জাতীয়করণের দাবিতে বরিশালে মানববন্ধন

আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:১৭

বরিশাল অফিস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের বছরে শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছেন বরিশালের শিক্ষকরা। রবিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বরিশাল বিভাগীয় কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের বিভাগীয় আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক ফেডারেশন বিভাগীয় কমিটির সভাপতি রেজাউল করিম, বাংলাদেশ শিক্ষক সমিতি নেতা অধ্যাপক প্রণব ব্যাপারী, মানিক মিয়া মহিলা কলেজ অধ্যাপক শিবানী রায় চৌধুরী ও বরিশাল বিভাগের সভাপতি জিয়া শাহীন প্রমুখ।