লক্ষ্মীপুরে স্কুলছাত্রীসহ দুই তরুণীকে ধর্ষণ গ্রেফতার ২

আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:১৮

লক্ষ্মীপুর প্রতিনিধি 

লক্ষ্মীপুর সদর ও কমলনগরে স্কুলছাত্রীসহ দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট থানায় ধর্ষণের আলাদা দুটি মামলা হয়েছে। দুই মামলার প্রধান আসামি মেহেদী হাসান হূদয় ও আকরাম হোসেন নামের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পৃথক দুটি ধর্ষণের ঘটনা, মামলা ও দুই অভিযুক্তকে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন। একই সঙ্গে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দুটি নিষ্পত্তি করার কথা জানান তিনি।