পাইকগাছায় ইউপি নির্বাচনে ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:১৮

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যাচাই-বাছাই শেষে তিন চেয়ারম্যান প্রার্থী, ১৭ সাধারণ সদস্য ও আট জন সংরক্ষিত সদস্যসহ ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শনিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা কামালউদ্দীন আহমেদ, সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান ও উপজেলা সমবায় অফিসার বেনজির আহমেদের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে ঋণখেলাপি ও প্রাপ্ত বয়স না হওয়াসহ বিভিন্ন কারণ দেখিয়ে তিন চেয়ারম্যান প্রার্থী, ১৭ জন সাধারণ সদস্য ও আট জন সংরক্ষিত সদস্যসহ ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ৫০ জন চেয়ারম্যান প্রার্থী, ৪৯২ জন সাধারণ সদস্য ও ১৫১ জন সংরক্ষিত সদস্যসহ ৬৯৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।