আন্তর্জাতিক কাবাডিতে আসছে ইউরোপিয়ান দল

আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:২৮

স্পোর্টস রিপোর্টার

আগামী ২৮ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টে ইউরোপিয়ান দল পোল্যান্ড খেলতে আসবে বলে জানিয়েছে আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশন। ইউরোপের দল ছাড়াও আসছে আফ্রিকার কেনিয়া। দক্ষিণ এশিয়া হতে আসছে শ্রীলঙ্কা এবং নেপাল। সঙ্গে স্বাগতিক বাংলাদেশ তো আছেই। কাবাডি ফেডারেশন এরই মধ্যে নানা প্রস্তুতিও সম্পন্ন করেছে।