ইত্তেফাক রিপোর্ট
অমর একুশে বইমেলায় প্রথমবারের মতো স্টল দিল জাতীয় প্রেস ক্লাব। গতকাল বিকালে বইমেলার বাংলা একাডেমি অংশে এ স্টলের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য রেজানুর রহমান, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, রহমান মুস্তাফিজ, শাহনাজ পারভীন প্রমুখ। তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের মধ্যে অনেকেই সৃজনশীল লেখা লেখেন। এই স্টল থাকায় সেই লেখকদের সঙ্গে পাঠকদের যুক্ত হওয়ার একটি সুযোগ সৃষ্টি হলো। ফরিদা ইয়াসমিন বলেন, আমাদের যেসয সদস্যের বই প্রকাশ পেয়েছে তাদের বই স্থান দেওয়া হবে এখানে। একই সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টলও উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী।
