দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
ঢাকার নবাবগঞ্জে আলী আকবর (৫০) নামের এক অটোচালক অটোরিকশাসহ দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত শনিবার সকালে উপজেলার অগলা কালুয়াহাটির নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে চালানোর উদ্দেশ্যে বের হন আলী আকবর । এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি। এঘটনায় রবিবার সকালে নবাবগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেছেন তার স্ত্রী রেখা আক্তার। নিখোঁজ আলী আকবর উপজেলার আগলা কালুয়াহাটি এলাকার মৃত সোনামুদ্দিনের ছেলে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
