বরিশালে হোটেল থেকে দুই যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২১ মার্চ ২০২১, ২২:১৪

হোটেল এরিনা থেকে মিরন হালদার নামে (২৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার পাশ থেকে চেতনানাশক ইনজেকশন পাওয়া গেছে। গতকাল রবিবার নগরীর সদর রোডের হোটেল এরিনার ষষ্ঠ তলার ৬০৮ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। মিরন বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রামের বরুণ হালদারের ছেলে এবং বাকেরগঞ্জের একটি কমিউনিটি ক্লিনিকে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট। জানা গেছে, শনিবার সন্ধ্যায় মিরন ঐ হোটেলে ওঠে। গতকাল রবিবার ১২টা পর্যন্ত তার কোনো সাড়া না পেলে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিকল্প চাবি দিয়ে কক্ষ খুলে বিছানায় মিরনের মৃতদেহ দেখতে পায়। এ সময় তার হাতে ক্যানলা পরা ছিল এবং তার বিছানা ও ব্যাগের মধ্যে থেকে চেতনানাশক ইনজেকশন ও সিরিঞ্জ পাওয়া যায়। বরিশাল কোতোয়ালি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জানান, মৃত্যুর আসল কারণ ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।