পাকিস্তানে বহুল আলোচিত এক ধর্ষণের মামলার রায় দিয়েছেন আদালত। দোষী সাব্যস্ত দুজনকে শনিবার মৃত্যুদণ্ডের শাস্তি ফেয়া হয়েছে বলে জানা গেছে।
সেদিন, গাড়ির পেট্রোল ফুরিয়ে যাওয়ার পর এক পাকিস্তানি-ফরাসি নারী তার দুই শিশুকে নিয়ে লাহোরের কাছাকাছি এক মহাসড়কে আটকা পড়েছিলেন। ধর্ষক আবিদ মালহি ও শাফকাত আলি বাগগা তখন গাড়িটি ভেঙে ডাকাতি এবং ওই নারীকে তার দুই শিশুর সামনেই ধর্ষণ করে।
এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা মন্তব্য করেছিলেন, ওই নারী কেন এত রাতে বাইরে ছিলেন। পরে এই ধর্ষণের বিচারের দাবিতে ও পুলিশের বক্তব্যের প্রতিবাদে তখন তীব্র বিক্ষোভ শুরু হয়েছিলো পাকিস্তানে।
শনিবার লাহোরের এক বিশেষ আদালত আবিদ মালহি ও শাফকাত আলিকে সংঘবদ্ধ ধর্ষণ, অপহরণ, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।
আসামীপক্ষের আইনজীবী জানান, তারা আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।
ইত্তেফাক/টিআর
