আফগানিস্তানে আকস্মিক সফরে গেলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। দেশটিতে মার্কিন সেনাদের উপস্থিতি আর কতদিন থাকবে এমন বিতর্কের মধ্যেই তিনি কাবুল পৌঁছালেন। জো বাইডেন ক্ষমতায় আসার পর এটাই প্রথম অস্টিনের আফনগানিস্তান সফর। গতকাল রবিবার কাবুল পৌঁছান অস্টিন। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে গতকাল তিনি সাক্ষাত্ করেছেন। এছাড়া সরকারের সিনিয়র কর্মকর্তাদের তিনি সাক্ষাত্ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। -আলজাজিরা
