এই সময়ের ছড়া

ইনস্টাগ্রাম

আপডেট : ২২ মার্চ ২০২১, ২০:৩৫

সজল আশফাক

 

নগর শহর ভাল্লাগে না আর,

কার?

বারো তলার ফ্লাটে থাকা

টিনএজ মেয়েটার।

 

রোজ জানালায় চোখ ভাসিয়ে ঠায়,

হায়!

বসে কাটায় দিন-রাত্তির

উদাস নিরালায়।

 

বাবা বলেন, কী হয়েছে তোর,

ঘোর?

গ্রাম চাই তার, জানায় মেয়ে

বাবার কাছে ওর।

 

অনেক ভেবে মা-বাবা দেয় মত,

পথ—

মেয়ে খুশি হাতে পেয়ে

গ্রামে যাওয়ার রথ।

 

মেয়ের কাছে গ্রামই প্রিয় হয়।

ভয়,

কারণ মেয়ে এখন সে গ্রাম

ইনস্টাগ্রামেই রয়।