আপনার রাশিফল

আপডেট : ২২ মার্চ ২০২১, ২০:৩৮

মুহম্মদ আনিসুল হক

২৩ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ৯ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ৮ শাবান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বুধ। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৯। শুভ বার: মঙ্গল ও বুধ। শুভ রত্ন: পান্না ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।          

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। অসুস্থবোধ করতে পারেন। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

রাজনৈতিক নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো কর্মসংস্থান লাভের সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। মূল্যবান দ্রব্যাদি সতর্কতার সঙ্গে সংরক্ষণ করুন। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। যে কোনো রকম ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে সিনিয়রদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পাবেন। সন্তানের কোনো সাফল্যে আনন্দবোধ করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।