তা র কা ব চ ন

আপডেট : ২২ মার্চ ২০২১, ২০:৩৯

কী করিনি বলেন! লিখিত ক্ষমা চেয়েছি। সবার সঙ্গে কথা বলেছি। ছবিতে আমাকে সবদিক থেকে আটকে দেওয়া হয়েছে। এখন একেকটি ছবির ঘোষণা হয়, নিজেকে আমার চরিত্রে ভাবতে থাকি। দুই যুগ তো কাটিয়ে দিলাম। এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছিল যে, কেউ কেউ সাক্ষাত্ অপমান না করা অবধি যেন স্বস্তি পাচ্ছিলেন না। আমার প্রশ্ন এই বিচ্ছিন্ন করে কার লাভ হলো? এতই ঈর্ষা মনে ধরে ওরা কী প্রতিদিন শুটিং করছে এখন? আমি তো ভালো একটা চরিত্রের কাঙাল। আজ একটা ভালো চরিত্রে ডাকুক, এক দৌড়ে চলে আসবো।

 

চলচ্চিত্রের কোন্দল ও নিজের অবস্থান প্রসঙ্গে অভিনেতা

মিশা সওদাগর