দেশের বাজারে শাওমি রেডমি নোট ১০ প্রো ও রেডমি নোট ১০ উন্মোচন

আপডেট : ২২ মার্চ ২০২১, ২০:৫৪

গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি বাংলাদেশে দশম প্রজন্মের রেডমি নোট সিরিজ উন্মোচনের ঘোষণা দিয়েছে। এই সিরিজটির দুটি মডেলের স্মার্টফোন ‘রেডমি নোট ১০ প্রো’ এবং ‘রেডমি নোট ১০’ যা আসছে সেরা সব ফিচার আর এই সেগমেন্টের সেরা সব ইনোভেশন নিয়ে; থাকছে ইভল ডিজাইন ও সর্বশেষ প্রযুক্তিগত সুবিধা। ১০৮ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা, ১২০ হার্জের অ্যামোলেড ডিসপ্লে ডিভাইসটিকে ১০/১০ স্মার্টফোনে পরিণত করেছে।

এছাড়াও শাওমি বিক্রয়োত্তর সেবায় সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান রেডকোয়ান্টা শাওমিকে বিক্রয়োত্তর সেবা সন্তুষ্টিতে বাংলাদেশের নম্বর ওয়ান ব্র্যান্ড হিসাবে ঘোষণা দিয়েছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘দেশে রেডমি নোট সিরিজের প্রথম ডিভাইস থেকে এখন পর্যন্ত নোট সিরিজটি গেইম চেঞ্জার হিসেবে স্থান করে নিয়েছে। এর সুপার ফাস্ট পারফরম্যান্স ও মিড রেঞ্জ সেগমেন্টে এখনো এর উত্তরাধিকার ধরে রেখেছে। রেডমি নোট ১০ সিরিজে রয়েছে ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন। ১২০হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে প্রযুক্তি সিরিজটিকে ইন্ডাস্ট্রিতে নতুন একটি বেঞ্চমার্ক স্থাপন করাবে।’

রেডমি নোট ১০ প্রো ডিভাইসটিতে রয়েছে ১২০হার্জ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডিপ্লাস অ্যামোলেড ডিসপ্লে; এতে থাকছে ১২০০ নিট পিক ব্রাইটনেস, ১০০% ডিসিআই-পি৩ ওয়াইড কালার গামুট। ১০৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরার ফোনটির প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল। এছাড়া একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেলের সুপার-ম্যাক্রো এবং একটি ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। সামনে আছে খুব ছোট পাঞ্চহোলের ১৬ মেগাপিক্সেলের ডিসপ্লে ক্যামেরা।

নতুন ইভল ডিজাইনের রেডমি নোট ১০ সিরিজটির দ্বিতীয় ফোনটিতে রয়েছে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে; ডিসপ্লের ব্রাইটনেস ১১০০নিট ও ১৮০হার্জ টাচ সহনশীল। ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা রয়েছে ডিভাইসটিতে। এর একটি ৪৮ মেগাপিক্সেলের সেন্সরের সঙ্গে একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ডেফথ ও একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। স্পষ্ট সেলফি নিতে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

রেডমি নোট ১০ প্রো পাওয়া যাবে অনিক্স গ্রে, গ্যাডিয়েন্ট ব্রোঞ্জ এবং গ্ল্যাসিয়ার ব্লু কালারে। দাম ৬জিবি+৬৪জিবি ২৬,৯৯৯ টাকা, ৬জিবি+১২৮জিবি ২৭,৯৯৯ টাকা এবং ৮জিবি+১২৮জিবি ২৯,৯৯৯ টাকা।

রেডমি নোট ১০ আসছে পেবল হোয়াইট লেক গ্রিন ও অনিক্স গ্রে কালার ভ্যারিয়েন্টে। ৪জিবি+৬৪জিবি ১৯,৯৯৯ টাকা, ৪জিবি+১২৮জিবি ২০,৯৯৯ টাকা এবং ৬জিবি+১২৮জিবি ২১,৯৯৯ টাকা। শীঘ্রই ফোন দুটি অথোরাইজড মি স্টোর, পার্টনার স্টোর ও রিটেইল চ্যানেলে পাওয়া যাবে।