বামনায় সংঘর্ষে আহত ৬

আপডেট : ২২ মার্চ ২০২১, ২১:২৭

ইউপি নির্বাচন

বামনা (বরগুনা) সংবাদদাতা

বামনায় সোমবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট চৌধুরী কামরুজ্জামান সগিরের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. তারিকুজ্জামান সোহাগের সংঘর্ষ হয়। উপজেলা সদরের গোলচত্বরে এ সংঘর্ষ বাধে। এতে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে আজাদ, মুরাদ খান, শীমুল ও বিদ্রোহী প্রার্থী সোহাগ এবং তার সমর্থক শাহীন লস্কর ও আকাশ আহত হয়। গুরুতর আহত এ কে আজাদকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে প্রেরণ করা হয়েছে। শিমুল, সোহাগ, শাহীন বামনা হাসপাতালে ভর্তি রয়েছে। বামনা থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।