স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর মহানগরীর নবাবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তিন টন পলিথিন জব্দ করেছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ। রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারটি দোকান ও গুদাম থেকে ১৫২ বস্তায় ৩ হাজার ৪০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরপিএমপি কোতোয়ালি থানায় মামলা রুজু করেছে। সোমবার আরপিএমপির সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. ফারুক আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় পুলিশ এ তথ্য জানায়।
