কিশোরগঞ্জে ছুরিকাঘাতে রিকশাচালককে হত্যা

আপডেট : ২২ মার্চ ২০২১, ২১:২৮

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে চালক মানিক মিয়াকে (৪৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ কাশোরারচর গ্রামে। ঘটনার পরপরই স্থানীয়রা ছুরিসহ ছিনতাইকারী শামীমকে আটক করে পুলিশে দিয়েছে। রবিবার রাতে জেলা শহরের মহিনন্দ আগপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। রিকশা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে শামীম উপর্যুপরি মানিক মিয়ার পেটে ও উরুতে ছুরিকাঘাত করে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। শামীমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।