ক্যাপশন নিউজ

আপডেট : ২২ মার্চ ২০২১, ২১:২৯

মিজোরামের স্বাস্থ্য, শিক্ষা ও বাণিজ্যমন্ত্রী ড. আর লালথাংলিয়ানার নেতৃত্বে ভারতের একটি বাণিজ্য প্রতিনিধিদল সম্প্রতি গাজীপুরের অ্যাবা ফ্যাশন্স কারখানা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান, বিজিএমইএর সহসভাপতি মশিউল আজম সজল, অ্যাবা ফ্যাশন্সের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান মৃধা শিপন প্রমুখ

 

০০০

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মধ্যে গ্যাস বিল প্রদানসংক্রান্ত এক সমঝোতা স্মারক সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং তিতাসের এমডি ও প্রধান নির্বাহী প্রকৌশলী আলী ইকবাল মো. নূরুল্লাহ্ উপস্থিত ছিলেন