সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সদ্য অনুমোদিত সাবসিডিয়ারি কোম্পানি ‘এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড’-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক আনোয়ার হোসেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের ১১৭তম সভায় তাকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ব্যবসায় প্রশাসনে ডিগ্রিধারী আনোয়ার হোসেন পুরান ঢাকার ব্যবসায়িক পরিবারের সন্তান। —প্রেস বিজ্ঞপ্তি
