ইত্তেফাক রিপোর্ট
পবিত্র শবে বরাতের ছুটি পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার এ বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি করে সব ধরনের তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে সার্কুলার দিয়ে পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ২৯ মার্চ সোমবার ছুটি ঘোষণা করা হয়েছিল। এখন জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ঘোষিত ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ মঙ্গলবার পুনর্নির্ধারণ করা হলো।
