ভারতে শস্যগোলায় আটকা পড়ে পাঁচ শিশুর মৃত্যু

আপডেট : ২২ মার্চ ২০২১, ২১:৩৫

ভারতের রাজস্থানে খেলার সময় লোহার তৈরি শস্যগোলায় আটকা পড়ে পাঁচ শিশু দম বন্ধ হয়ে মারা গেছে। রবিবার রাজ্যটির বিকানের জেলার হিম্মতসর গ্রামে শোচনীয় এই ঘটনাটি ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে।

এলাকার সার্কেল অফিসার (সিও) পবন ভাদুরিয়া এক বিবৃতিতে বলেন, ‘খেলার সময় শিশুরা ঐ বাড়িতে রাখা লোহার তৈরি একটি শস্যগোলায় ঢুকে মুখ বন্ধ করে দেয়। পরে তারা আর বের হতে পারেনি। যখন এ ঘটনা ঘটে তখন ঐ বাড়িতে কেউ ছিল না, তাই সময়মতো তাদের উদ্ধারও করতে পারেনি।’ পুলিশ জানায়, ভিয়ারাম ও তার স্ত্রী কাজ শেষে দুপুর আড়াইটার দিকে মাঠ থেকে ফিরে আসে। শিশুদের মা সন্তানদের খোঁজ শুরু করেন কিন্তু পাচ্ছিলেন না। এরপর প্রায় বিকাল ৪টার দিকে গোলার মুখ খুলে ভেতরে নিজের চার সন্তান ও ভাতিজিকে দেখতে পান তিনি।