মহাসড়কে তিন চাকার গাড়ি

আপডেট : ২২ মার্চ ২০২১, ২২:০১

২০১৫ সাল থেকেই দুর্ঘটনা এড়াতে দেশের মহাসড়কগুলোতে তিন চাকার গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ২০২০ সালে সরকার এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, নরসিংদী সদর উপজেলায় এই আইনের লঙ্ঘন হচ্ছে। বিশেষত ইটাখোলা থেকে ভেলানগর পর্যন্ত তিন চাকার রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি অবাধে চলাচল করছে। এতে করে প্রায়ই যাত্রীবাহী বাস, প্রাইভেট কার এবং মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে। আমি নিজেও একবার দুর্ঘটনার শিকার হয়েছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করছি।

মাহমুদুল হাসান সোহান, নরসিংদী