রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া, উত্তরপাড়া, দেইলপাড়া, কামশাইর, তালাশকুটসহ এলাকার ৫ সহস াধিক পরিবারের অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এ সময় তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মোহাম্মদ নুরুল্লাহ, ব্যবস্থাপক সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এলাকায় দিনে গ্যাসের চাপ কম থাকে। রাতে একেবারেই থাকে না। তাই অভিনব কায়দায় গৃহিণীরা দিনে পলিথিনের ব্যাগে গ্যাস মজুত করে রাখেন। সেই মজুতকৃত গ্যাস দিয়েই রাতে রান্না করেন তারা। এমন অভিযোগেই তিতাস গ্যাস লাইন বিচ্ছিন্ন করার অভিযান চালানো হয়।
