আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে গতকাল বয়ঃসন্ধিকালীন সচেতনতামূলক কাউন্সেলিং উদ্বোধন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা হয়েছে। উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার, নারায়ণগঞ্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। প্রধান আলোচক ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা, পৌর মেয়র আলহাজ সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক প্রমুখ। অনুষ্ঠানে কিশোর-কিশোরীদের সচেতনতামূলক নাটিকা উপস্থাপন করা হয়। এতে উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা অংশ নেন।
