কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈরে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা ও অবহিতকরণসভা হয়েছে। গতকাল উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদ রেজা আল মামুন, শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোধ আক্তারুজ্জামান, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাকিম মিয়া প্রমুখ।
