অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনে জ্বলে উঠল লাল-সবুজের আলো। ব্রিসবেন সিটি কাউন্সিলের উদ্যোগে গতকাল সোমবার এই আয়োজন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে ১৯৭১ সালের শহিদদের। অস্ট্রেলিয়ান ইতিহাসে এই প্রথম বারের মতো লোকাল গভর্নমেন্টের সহায়তায় এই ধরনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন ইন্ক্-ব্যাব-এর সাধারণ সম্পাদক তাহসীন আলী এবং মূল কনসেপ্ট ও উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন ড. যীশু দাস গুপ্ত —সংগৃহীত