গৌরীপুরে আবাসিক প্রকৌশলীকে প্রত্যাহার

আপডেট : ২২ মার্চ ২০২১, ২২:৩৪

 ‘গৌরীপুরে মুদি দোকানীকে ৯লাখ ২৪হাজার টাকার বিদ্যুত্ বিল’ শিরোনামে দৈনিক ইত্তেফাকের শেষ পৃষ্ঠায় সংবাদ প্রকাশের পর গ্রাহক হয়রানির কারণে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আবাসিক প্রকৌশলী (বিদ্যুত্) নিরঞ্জন কুন্ডুকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২২মার্চ) আবাসিক প্রকৌশলী (বিদ্যুত্) পদে মো. বিল্লাল হোসেন যোগদান করেছেন।  কোনাপাড়ার ভোগান্তির শিকার বিদ্যুত্ গ্রাহকগণ সোমবার (২২মার্চ) এলাকায় আবারো বিক্ষোভ করেছে। আন্দোলনকারীদের দাবি, শতশত গ্রাহকের মিটার না দেখেই ভৌতিক বিদ্যুত্ বিল করা হয়েছে। সেসব মিটারের বিল প্রত্যাহার করা হলেও হতদরিদ্র মুদি দোকানী হেলাল উদ্দিনের বিল প্রত্যাহার করা হয়নি। এ বিল প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে আন্দোলনকারীরা ঘোষণা দেন।