নিউজিল্যান্ডের দলীয় সংগ্রহ পঞ্চাশ পেরোতেই তিন উইকেট হারিয়ে ফেলেছিলো । মোস্তাফিজুর রহমানের কাটার কিংবা শেখ মেহেদি হাসানের স্পিনে চাপেই পড়ে গিয়েছিল স্বাগতিকরা। চাপটা বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন কিউই অধিনায়ক টম লাথাম ও ডেভন কনওয়ে।
তাদের বড় জুটির ওপর ভর করে বাংলাদেশের দেওয়া ২৭২ রানের কাছে বেশ স্বাচ্ছন্দের এগোচ্ছিল। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ালেন টাইগার অধিনায়ক তামিম। রান আউটের ফাঁদে ফেললেন কনওয়েকে। ৯৩ বলে ৭২ রান করে সাজঘরে ফরেন তিনি। লাথামের সঙ্গে দেয়াল হয়ে দাঁড়ানো জুটিটি থামে ১১৭ রানে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ৩৬ ওভারে ১৮০ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন ৯২ রান। হাতে আছে ৮৪ বল।
ইত্তেফাক/টিআর
