তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৮:৫৯

সৈয়দ মাহবুব হাসান আমিরী

আইসিটি শিক্ষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

 

৪। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

সুমাইয়ার ভাই তাহমীদ তাকে বাইনারি পদ্ধতি সম্পর্কে বর্ণনা করছিলেন। তাহমীদ বলেন, এই পদ্ধতিতেই কম্পিউটারের অভ্যন্তরে কাজ হয়। তবে বড় সংখ্যা লেখার জন্য অনেক অংক ব্যবহূত হওয়ায় সংখ্যা পড়া ও মনে রাখা কঠিন। এজন্য আরো দুটি সংক্ষিপ্ত সংখ্যা পদ্ধতি চালু হয় যা বাইনারি সংস্করণ হিসেবে ও পরিচিত।

ক. হায়ারোগ্রিফোস মানে কী?

খ. সত্যক সারণি কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ.সুমাইয়ার ভাই তাহমীদ এর উল্লিখিত বাইনারি সংস্করণ সম্পর্কে ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের বাইনারি সংস্করণের ভূমিকা বিশ্লেষণ করো।

৫। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

সাদিয়ার কলেজে অনেক কাজ কম্পিউটারে করা হয় কিন্তু বাসায় বসে শিক্ষকেরা নম্বর প্রদান ও ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট দেখতে পারে না। অধ্যক্ষ মহোদয় চিন্তা করলেন কলেজের একটি নিজস্ব ডায়ানামিক ওয়েবসাইট থাকলে সবাই বাসায় বসেই অনেক সুবিধা নিতে পারত। তিনি এ বিষয়ে আইসিটি শিক্ষকের সাথে কথা বললেন।

আইসিটি শিক্ষক বললেন আমরা সহজে HTMLব্যবহার করে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারি এবং একজন পেশাজীবী ওয়েব ডেভেলপারের সাহায্য নিয়ে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারি।

ক.  হাইপারলিংক কী?

খ.‘ওয়েবপেইজ ক্রমানুসারে বিচরণ করা সম্ভব’- বর্ণনা করো।

গ. আইসিটি শিক্ষক যে ভাষা পারে তা ব্যবহার করে তোমার কলেজের নামটি প্রদর্শন ও তোমার পেইজের সাথে ঢাকা বোর্ড  লিংক করার কোড লিখ।

ঘ. উদ্দীপকে ব্যবহারকৃত ওয়েবসাইটের মধ্যে কোনটি বেশি উপযোগী- বিশ্লেষণ করো।