রেজাউল করিম খোকন
ধ্রুবতারা প্রকাশনী
প্রচ্ছদ :মোস্তাফিজ কারিগর। মূল্য :৪৫০ টাকা
বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সমার্থক। গোটা বিশ্বে তিনি পরিচিত শোষিত-বঞ্চিত গণমানুষের কণ্ঠস্বর হিসেবে। দেশের মাটি ও মানুষের প্রতি ভালোবাসা ও দায়বোধ তাঁকে মহীরুহে পরিণত করেছে। ব্যক্তি শেখ মুজিব হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা, বঙ্গবন্ধু। তাঁর গৌরবময় রাজনৈতিক জীবনের নানা বিষয়, সামাজিক অর্থনৈতিক উন্নয়ন ভাবনা, সমৃদ্ধ বাংলাদেশ তথা স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে গৃহীত নানা পদক্ষেপ, যুগান্তকারী সাফল্য-কৃতিত্ব ইত্যাদি বিষয় তুলে ধরা হয়েছে এতে অন্তর্ভুক্ত বিভিন্ন লেখায়, নিবন্ধে।
