গৃহবধূর পেটে ২৫ কেজি ওজনের টিউমার

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:০০

ঘাটাইল উপজেলার মনোহরা গ্রামের এক গৃহবধূর পেটে প্রায় ২৫ কেজি ওজনের একটি টিউমার ছিল। গতকাল মঙ্গলবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অপারেশনের মাধ্যমে টিউমারটি বের করা হয়। গৃহবধূ রাজিয়া আক্তার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মনোহরা গ্রামের বাসিন্দা।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ও গাইনি বিভাগের কনসালট্যান্ট ডা. সাদিয়া সিদ্দিকা ইথার জানান, গত ১ ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন ঘাটাইল উপজেলার মনোহরা গ্রামের গৃহবধূ রাজিয়া আক্তার (৪৬)। তার ডায়াবেটিস ও প্রেশার ছিল অতিরিক্ত মাত্রায়। সেই সঙ্গে তার ওভারিয়ান (ডিম্বাশয়ে) টিউমারও ছিল। ডায়াবেটিস ও প্রেশার নিয়ন্ত্রণে আনার পর গতকাল ঐ নারীর অপারেশন করা হয়। এ সময় তার ডিম্বাশয় থেকে প্রায় ২৫ কেজি ওজনের টিউমারটি বের করা হয়।