ঝুঁকি নিয়ে রান্না

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:১১

ঢাকার সূত্রাপুর থানার ১৪/৩ সুকলাল দাস লেনের বাসার নিচে কাগজের কারখানা। কারখানায় প্রায় ২৫/৩০ জন লোক কাজ করেন। ভবনটি পাঁচ তলা, বাইরে আস্তর করা হয়নি। সব ফ্লোরেই ভাড়াটিয়া রয়েছে। বাইরে থেকে দেখে মনে হয় নড়বড়ে বাড়ি। বাড়িওলা ছয়তলা করার চিন্তা করছেন। নিচে কাগজের কারখানার এক পাশে রান্না করেন কাজের মহিলা। গ্যাসের চুলা যেখানে বসানো হয়েছে তার ঠিক এক ফুট দূরে গ্যাসের লাইনের পাইপ। রান্নার চুলার আঁচ বাড়িয়ে দিলে গ্যাসের পাইপ ছুঁইছুঁই করে আগুন। যে কোনো মূহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। চিপা গলির মধ্যে ভবনটিতে আগুন লাগলে ফায়ার সার্ভিস যাওয়ার ব্যবস্থা নেই। নিরুপায় হয়ে বসবাস করছে মানুষ। বাড়িওয়ালাকে অনেকবার বলেও কোনো কাজ হয়নি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

দীনবন্ধু বিশ্বাস, নবাবগঞ্জ, ঢাকা