ঘিওরে আয়োজন করা হয়েছে লোকজ উত্সবের। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের স্থানীয় উচ্চবিদ্যালয় মাঠে সামাজিক সাংস্কৃতিক সংঘের আয়োজনে দুই দিনব্যাপী এ লোকজ উত্সব শুরু হয়। এ উপলক্ষ্যে পুরো এলাকায় বিরাজ করছে উত্সবের আমেজ। উত্সবে লাঠিখেলায় দৌলতপুর উপজেলার খলসি ইউনিয়নের তিনটি দল ও ধামশ্বর ইউনিয়নের একটি দল অংশ নেয়। উত্সবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. আব্দুস সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু মো. তায়েবুর রহমান টিপু, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
