মহাখালীতে হিযবুত তাহরীরের সদস্য গ্রেফতার

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:২৯

রাজধানীর মহাখালী থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম আবিয়াজ আহমেদ সরকার ওরফে রাতুল (২৮)। গত সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। রাতুল ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি  অ্যান্ড সায়েন্সসের (ইউআইটিএস) বিএসসি ইন আইটি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

এটিইউর এএসপি (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান বলেন, রাতুল ও তার অন্যান্য সহযোগীরা গত বছরের অক্টোবরে হিযবুত তাহরীরের অনলাইন সম্মেলনকে সামনে রেখে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হিজবুত তাহরীরের পক্ষে পোস্টার লাগানোসহ লিফলেট বিতরণ করছিল।