মুখোমুখি দাঁড়িয়ে ‘জনতার কথা’ শুনতে চাই, বলতে চাই—এ স্লোগান নিয়ে গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ব্যাতিক্রমধর্মী এ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহার হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহিদের সঞ্চালনায় শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবীর হিমু, আমির হামজা, দেলোয়ার হোসেন দেলু, আকবর আলী চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ সভায় গাজীপুর ইউনিয়নের ২৬টি গ্রাম থেকে তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। সভায় ইকবাল হোসেন সবুজ এমপি জনতার মুখোমুখি দাঁড়িয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেন। তিনি নেতাকর্মীদের কাছে সরাসরি এলাকার বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তাত্ক্ষণিকভাবে তা সমাধানের আশ্বাস প্রদান করেন।
