সখীপুর উপজেলার কচুয়া-আমতৈল সড়কের আন্দিবাইদে পুরাতন একটি স্লাব কালভার্টের পাটাতনের একপাশ ধসে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ধলা বলেন, গুরুত্বপূর্ণ কালভার্টটি পাটাতন ভেঙে পড়ায় এ সড়কের যাতায়াতকারীরা অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন। এ বিষয়ে সখীপুর এলজিইডির প্রকৌশলী এস এম হাসান ইবনে মিজান বলেন, ঐ সড়কের স্লাব কালভার্টটি অনেক পুরাতন। আঞ্চলিক প্রধান সড়ক হওয়ায় এবং ভারী যানবাহন চলাচল করায় কালভার্টের ওপর অনেক লোড পড়ে। ফলে কালভার্টটি ভেঙে গেছে। ঐ স্থানে আরসিসি বক্স কালভার্ট নির্মাণের প্রাক্কলন তৈরির প্রস্তুতি চলছে। বরাদ্দ এলেই নির্মাণকাজ শুরু হবে।
