তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় এবং চাল, ডাল, তেল ও রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে মঙ্গলবার গাইবান্ধা শহরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বাংলাদেশ খেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি গোলাম সাদেক। বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আহসানুল হাবীব, জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবর রহমান, সদস্য আবদুল জব্বার প্রমুখ।
