খুলনায় লঞ্চের লস্কর আইয়ুব আলী হত্যা মামলায় আসামি মো. রায়হান সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। এ মামলার অন্য আসামি প্রাপ্তবয়স্ক না হওয়ায় শিশু আদালতে তার বিচারকার্য চলছে। দণ্ডপ্রাপ্ত আসামি রায়হান সরদার যশোর শহরের চাঁচড়া এলাকার মৃত হাকিম সরদারের ছেলে।
সূত্র জানায়, এ ঘটনায় ২০১৯ সালের ৭ অক্টোবর লঞ্চ মাস্টার মো. আলমগীর মোল্লা বাদী হয়ে কয়রা থানায় হত্যামামলা দায়ের করেন।
